সেই মেয়েটি
সে উপজেলার টপ স্কুলে পড়ে আর আমি পড়ি নরমাল স্কুলে । আমি পড়বো এক স্কুলে সে পড়বে আরেক স্কুলে এটা কোন কথা তাইতো আমি ও ভর্তি হলাম তার স্কুলের নবম শ্রেণিতে আর সে পড়ে সপ্তম শ্রেণীতে। আর এমনিতেই তাকে দেখার জন্য সবসময় আমার মন ব্যাকুল ছিল। এখন তো আর তার সাথে দেখা করার আর কোন বাধা নেই। প্রতিদিন তাকে দেখি , তার সাথে কথা বলি, মনে আনন্দ পায়। একদিন ও স্কুল কামাই করি নাই। আমার বাড়ি থেকে আমার স্কুল প্রায় ৯-১০ কিলোমিটার দূরে। আমি আর আমার বন্ধু আমরা সাইকেল দিয়ে যেতাম।আর সে যেত গাড়ি করে। তাকে নিয়ে কত স্বপ্ন কত আশা। আমি আর আমার বন্ধুর প্রতিদিন স্কুলে যাওয়ার পথের কথা বলার টপিক ছিল সে। তাকে নি কথা বলতে বলতে স্কুলে যেতাম এবং আসার সময় ও।